দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরুতে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। উল্টো প্রথম সুযোগ থেকেই গোল করে এগিয়ে গেছে নরওয়ে।
ম্যাচের প্রথমার্ধে বাম দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন আন্দ্রেয়াস শেলদেরুপ। ক্রস ভেবে এগিয়ে যাওয়া ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল দূরের পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।
গোলের আগে প্যাট্রিক বার্গের চ্যালেঞ্জে হ্যারি কেইন ফাউলের দাবি জানালেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ইংল্যান্ডের খেলোয়াড় ও কোচিং স্টাফ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও ভিএআর বা রেফারি কেউই ফাউল দেননি।
প্রথমদিকে একের পর এক আক্রমণ সামলে রাখা নরওয়ে সুযোগ কাজে লাগিয়ে মূল্যবান লিড তুলে নেয়। অন্যদিকে, ম্যাচে ফিরতে এখন কঠিন পরীক্ষার মুখে পড়েছে ইংল্যান্ড।
এমএস/